গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)-এর উদ্যোগে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার, সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সরকারের ৬ মাস: প্রত্যাশা, প্রাপ্তি ও ঘাটতির মূল্যায়ন (প্রেক্ষিত: অর্থনৈতিক-সামাজিক নিরাপত্তা, মানবাধিকার, আইনশৃঙ্খলা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করছে।
গোলটেবিল বৈঠকে দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, মানবাধিকার, আইনশৃঙ্খলা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে বরেণ্য রাজনীতিবিদ, আইনজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাগণ তাঁদের সুনির্দিষ্ট মতামত ও পর্যালোচনা তুলে ধরবেন।
প্রধান অতিথি: প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক রাষ্ট্রদূত
বিশেষ অতিথি: প্রফেসর ড. আবু আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষক
কী-নোট স্পীকার: ড. মো: মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, সিএসপিএস
সম্মানিত আলোচকবৃন্দ:
- কর্ণেল (অব.) মো. আবদুল বাতেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৬
- জনাব সাঈদ আহমেদ আসলাম, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-১
- এডভোকেট তাজুল ইসলাম, সাবেক চীফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
- ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞ
- ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সভাপতিত্ব করবেন: অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, চেয়ারম্যান, সিআইপিজি
সঞ্চালনা করবেন: মোহাম্মদ আব্দুল কাইয়ূম, সাবেক সচিব, বাংলাদেশ সরকার
যোগাযোগের তথ্য: ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।
ফোন: ০১৭১৫-০১৬১৭৫ ই-মেইল: info@cipgbd.org








